ঢাকা শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩

ভালুকায় ঘরহীন মায়ের জন্য ঘর নির্মাণ ও সহায়তার আশ্বাস

জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ | জুন ১৩, ২০২৬, ০৮:৪১ পিএম ভালুকায় ঘরহীন মায়ের জন্য ঘর নির্মাণ ও সহায়তার আশ্বাস

‎ময়মনসিংহের ভালুকার ‎১০ নং হবিরবাড়ি ইউনিয়নের যুবদলের সাধারণ সম্পাদক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া ‎অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আবারও মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।

‎বুধবার রাতে উপজেলার ১০নং হবিরবাড়ি ইউনিয়নের আওলাতলী গ্রামে এক ঘরহীন, অসহায় বৃদ্ধ মায়ের খোঁজ নিতে গিয়ে তার করুণ অবস্থা প্রত্যক্ষ করেন ‎আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া। পরে তাৎক্ষণিকভাবে ওই বৃদ্ধার জন্য একটি নতুন ঘর নির্মাণের ঘোষণা দেন তিনি। একই সঙ্গে তার যাবতীয় ভরণপোষণ ও চিকিৎসার দায়িত্বসহ সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস প্রদান করেন।

‎স্থানীয় এলাকাবাসী জানান,আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া দীর্ঘদিন ধরেই হবিরবাড়ি ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। বিভিন্ন দুর্যোগ ও সংকটে তিনি সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দেন। আওলাতলী গ্রামের ওই অসহায় বৃদ্ধার পাশে দাঁড়িয়ে তিনি আবারও প্রমাণ করেছেন যে তিনি সাধারণ মানুষের প্রকৃত বন্ধু।

‎এ বিষয়ে আলহাজ্ব জিয়াউর রহমান জিয়া বলেন, ‎“সমাজ ও অবহেলিত মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। এই মেহনতি ও খেটে খাওয়া মানুষেরাই আমার আপনজন। আমৃত্যু আমি যেন এভাবে অসহায় মানুষের কল্যাণে কাজ করে যেতে পারি, সেজন্য সবার দোয়া ও ভালোবাসা চাই।”

‎এদিকে ঘরহীন ওই বৃদ্ধা মাথা গোঁজার ঠাঁই ও সার্বিক সহায়তার আশ্বাস পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং আলহাজ্ব জিয়াউর রহমান জিয়ার দীর্ঘায়ু ও সফলতা কামনা করে দোয়া করেন।

কালের সমাজ/এসআর

Link copied!