ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
রৌমারী সীমান্ত

৫ দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে ৯ জন

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | জুন ১৮, ২০২৬, ০১:০৫ পিএম ৫ দিন ধরে শূন্যরেখায় খোলা আকাশের নিচে ৯ জন

কুড়িগ্রামের রৌমারী উপজেলার গয়টাপাড়া ও ইজলামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক পুশইনের শিকার দুই শিশুসহ ৯ জন নারী-পুরুষের দিন-রাত কাটছে চরম মানবেতর অবস্থায়।

আজ বৃহস্পতিবার (১৮ জুন) টানা ৫ দিন ধরে সীমান্তের শূন্য রেখায় খোলা আকাশের নিচে রোদ-বৃষ্টির মধ্যে পলিথিনের তাবু টানিয়ে অবস্থান করছেন তারা। প্রতিকূল এই আবহাওয়ায় ইতোমধ্যে তাদের মধ্যে কেউ কেউ অসুস্থ হয়ে পড়েছেন।

সবচেয়ে বেশি দুর্ভোগ ও বিপাকে পড়েছে ৬ মাস ও ৩ বছর বয়সী দুই শিশুসন্তানসহ একটি পরিবার। নাগরিকত্ব নিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বন্দ্বে সীমান্তের শূন্য রেখায় আটকে থাকা এই পরিবারের শিশুদের স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগ দেখা দিয়েছে।

জানা গেছে, বিগত ৫ দিন ধরে তারা সীমান্তের শূন্য রেখায় অবস্থান করলেও এখনও পর্যন্ত ভারত বা বাংলাদেশ-কোনো দেশের পক্ষ থেকেই তাদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি। ফলে খোলা মাঠে রোদ-বৃষ্টির প্রকোপে তীব্র স্বাস্থ্যঝুঁকির মধ্যে পড়েছেন তারা। এর পাশাপাশি তীব্র খাদ্যসংকট এবং সুনির্দিষ্ট স্যানিটেশন ব্যবস্থা না থাকায় অবর্ণনীয় ও দুঃসহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে সীমান্তে আটকে থাকা এই মানুষদের।

কালের সমাজ/এসআর

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!