ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া (পাবনা) | জুন ১৮, ২০২৬, ০৩:৩১ পিএম ভাঙ্গুড়ায় কিশোরীদের মাঝে সেলাই মেশিন ও মুরগির বাচ্চা বিতরণ

কিশোরীদের আত্মকর্মসংস্থান ও অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পাবনার ভাঙ্গুড়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি+) এর উদ্যোগে সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতাধীন “স্বপ্ন সারথি” কিশোরীদের মাঝে বিনামূল্যে সেলাই মেশিন, মুরগির বাচ্চা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন দুপুর ১২টার দিকে ভাঙ্গুড়া শাখা অঞ্চলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. শামীম হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (দাবি) রাজু আহমেদ। এছাড়া উপস্থিত ছিলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির ডিস্ট্রিক ম্যানেজার এিদীপ চন্দ্র গোলদার, উপজেলা অ্যাকাউন্ট ম্যানেজার প্রহ্লাদ পোদ্দার, অফিসার (সেলফ) মুসাম্মা ইয়াসমিন। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন সিও মিলি খাতুন।

অনুষ্ঠানে ২২ জন কিশোরীর মধ্যে মুরগির বাচ্চা ও নগদ ২ হাজার টাকা করে বিতরণ করা হয়। পাশাপাশি ৩ জন কিশোরীকে সেলাই মেশিন প্রদান করা হয়, যাতে তারা প্রশিক্ষণ ও দক্ষতাকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হতে পারে।

সেলাই মেশিন পেয়ে ভাঙ্গুড়ার পাথরঘাটা এলাকার ইকরামুন নাহার সন্তোষ প্রকাশ করে বলেন, “এটি আমার কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করবে।” অন্যদিকে মুরগির বাচ্চা পেয়ে ভেড়ামারা এলাকার মিতু আনন্দ প্রকাশ করে বলেন, “এগুলো পালন করে ভবিষ্যতে নিজের আয় বাড়াতে চাই।”

অনুষ্ঠানে বক্তারা বলেন, কিশোরীদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে তাদের আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে ব্র্যাক দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে। এ ধরনের সহায়তা তাদের ভবিষ্যৎ জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

কালের সমাজ/এসআর

Link copied!