ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও কারাদণ্ড

গিয়াস উদ্দিন সরদার, ভাঙ্গুড়া (পাবনা) | জুন ১৮, ২০২৬, ০৩:৩৩ পিএম ভাঙ্গুড়ায় মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অর্থদণ্ড ও কারাদণ্ড

পাবনার ভাঙ্গুড়া উপজেলার পার-ভাঙ্গুড়া ইউনিয়নের পাথরঘাটা গ্রামে মাদক সেবনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিনজন কে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার ১৮ জুন  সকাল ১১টার দিকে উপজেলার পাথরঘাটা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে মাদক সেবনের প্রমাণ পাওয়া গেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করা হয় এবং মো: শান্ত হাসান শুভ (২৫), পিতা-মো: আ: জাব্বার, সাং- পাথরঘাটা, ভাঙ্গুড়া, পাবনা ও  মো: জোবায়ের আহমেদ (২৪), পিতা- আবু বক্কর সিদ্দিক, সাং-বোয়ালমারী, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রাদান করা হয়েছে এবং মো: মোশাররফ হোসেন (৩৬), পিতা- মো: মোন্নাফ আলী, সাং-ভদ্রপাড়া, ভাঙ্গুড়া, পাবনা কে ৫০০ টাকা অর্থদন্ড এবং ৯ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।

অভিযান পরিচালনা করেন ভাঙ্গুড়া উপজেলার সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান। এ সময় ভাঙ্গুড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাকিউল আযমের নেতৃত্বে পুলিশ টিম থেকে সহযোগীতা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মিজানুর রহমান বলেন, "মাদকমুক্ত সমাজ গড়তে ভ্রাম্যমাণ আদালতের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

কালের সমাজ/এসআর

Link copied!