ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

কুলিয়ারচরে বিএনপি নেতা শহীদুল্লাহর মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি | জুন ১৮, ২০২৬, ০৩:৪৮ পিএম কুলিয়ারচরে বিএনপি নেতা শহীদুল্লাহর মৃত্যুতে প্রতিমন্ত্রীর শোক

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং উছমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোঃ শহীদুল্লাহ স্ট্রোকজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাতে কিশোরগঞ্জের ভাগলপুরে অবস্থিত জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল-এর সিসিইউ (CCU) ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মোঃ শহীদুল্লাহর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মোঃ শরীফুল আলম, কুলিয়ারচর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কিতাব আলী মাস্টার এবং সাধারণ সম্পাদক এম এ হান্নান।

এক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তারা বলেন, মোঃ শহীদুল্লাহ দীর্ঘদিন ধরে কুলিয়ারচর উপজেলা ও উছমানপুর ইউনিয়নে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে।

নেতৃবৃন্দ মহান আল্লাহর কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে এ শোক সহ্য করার শক্তি দান করেন।


কালের সমাজ/এসআর

Link copied!