মানুষ মানুষের জন্য—এই চিরন্তন সত্যের আরেকটি বাস্তব উদাহরণ দেখা গেল নরসিংদী সওজের এক নির্বাহী কর্মকর্তার কর্মকান্ডে। যিনি দুঃস্থ অসহায় মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজ করেন নৈতিক দায়িত্ব বলে মনে করেন । অসহায়দের নীরবে নিভৃতে সাহায্য করে যাচ্ছেন প্রতিনিয়ত।
শুধু তাই নয়, মানবিক কর্মকাণ্ডে সক্রিয় এই কর্মকর্তা, বিভিন্ন সময় মসজিদ, মাদ্রাসা, এতিমখানার পাশাপাশি অসহায়,দরিদ্র, রোগাক্রান্ত ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সহায়তা করে আসছেন বলে জানা যায়। এরই মধ্যে মানুষের প্রতি মানুষের নিঃশর্ত ভালোবাসা, সহানুভূতি, মায়া- মমতা, অন্যের সুখে-দুখে পাশে দাঁড়িয়ে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি ।
জানা যায়, টাকার অভাবে দীর্ঘদিন ধরে নরসিংদীর পলাশের বিধবা, কারিম বেগম ও অসহায়,দু:স্থ রাবিয়া বেগম সন্তানদের নিয়ে ফুটো টিনের ঘর, বৃষ্টির পানিতে রাত কাটাচ্ছেন। সংশ্লিষ্ট দফতর গুলোতে আবেদন করেও যখন কোন কুল কিনারা হচ্ছিল না,তখন এ খবর জানতে পেয়ে নরসিংদী সওজের ওই কর্মকর্তা মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন। তার তাৎক্ষণিক উদ্যোগে দুই পরিবারের মাঝে উন্নত মানের দুই বান করে মোট ৪ বান ঢেউটিন ও ২৪ ফুট করে মোট ৪৮ফুট টিনের তুয়া অসহায় দুই পরিবার গুলোর বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এমন মানবিক সহযোগিতা কাছে পেয়ে স্বস্তি ফিরে আসে অসহায় ওই দুই পরিবারের মাঝে।
সওজের ওই কর্মকর্তা মনে করেন, “মানুষের বিপদের সময় পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সমাজে অনেক অসহায় মানুষ রয়েছেন, যারা সামান্য সহযোগিতা পেলে নতুন করে বাঁচার আশা খুঁজে পান। আমি আমার সামর্থ্য অনুযায়ী পরিবার গুলোর জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। ভবিষ্যতেও মানবিক ও কল্যাণমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।”
এ দিকে ওই কর্মকর্তার মানবিক এমন উদ্যোগ সমাজে সহমর্মিতা ও মানবিক মূল্যবোধকে আরও শক্তিশালী করবে এবং অন্যান্য অসহায় মানুষের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করবে বলে মনে করছে সমাজের সামাজিক সচেতন মহল ।
কালের সমাজ/কে.পি

