ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩

অসংখ্য নারী ও তরুণ উদ্যোক্তার স্বপ্নপূরণে কাজ করছেন জান্নাত

নিজস্ব প্রতিবেদক | জুন ১৮, ২০২৬, ০২:০৫ পিএম অসংখ্য নারী ও তরুণ উদ্যোক্তার স্বপ্নপূরণে কাজ করছেন জান্নাত

বর্তমান সময়ের নারী উদ্যোক্তাদের মাঝে একটি পরিচিত ও অনুপ্রেরণাদায়ী নাম ফেরদৌস জান্নাত। আত্মবিশ্বাস, পরিশ্রম এবং দৃঢ় মনোবলকে সঙ্গে নিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন একজন সফল উদ্যোক্তা ও সংগঠক হিসেবে। শুধু নিজের জন্য নয়, তিনি কাজ করছেন অসংখ্য নারী ও তরুণ উদ্যোক্তার স্বপ্নপূরণের পথ তৈরি করতে।

জীবনের শুরুটা সহজ ছিল না। নানা চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে পথ চলতে হয়েছে জান্নাতকে। তবে প্রতিটি বাঁধাকে তিনি নতুন সুযোগ হিসেবে গ্রহণ করেছেন। নিজের দক্ষতা বৃদ্ধি, নতুন কিছু শেখা এবং মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার মানসিকতা তাকে আজকের অবস্থানে পৌঁছে দিয়েছে।

নতুন নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে তিনি প্রতিষ্ঠা করেছেন জান্নাত বিজনেস ক্লাব, যা বর্তমানে নতুন উদ্যোক্তাদের জন্য একটি আস্থার প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।

এখানে ব্যবসা পরিচালনা, ডিজিটাল মার্কেটিং, ব্র্যান্ডিং, নেটওয়ার্কিং এবং বিভিন্ন দক্ষতা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে সদস্যদের এগিয়ে যেতে সহায়তা করা হয়।

তার নেতৃত্বে বিভিন্ন মেলা, উদ্যোক্তা সম্মেলন এবং ব্যবসায়িক কার্যক্রমের মাধ্যমে নতুন উদ্যোক্তারা নিজেদের পণ্য ও সেবাকে মানুষের সামনে তুলে ধরার সুযোগ পাচ্ছেন। এতে করে অনেকেই নিজেদের জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলতে সক্ষম হচ্ছেন।

জান্নাত দৈনিক কালের সামজকে বলেন, একজন নারীর আর্থিক ও সামাজিক স্বাধীনতা একটি পরিবারের পাশাপাশি পুরো সমাজের পরিবর্তন ঘটাতে পারে। তাই আমি নারীদের আত্মনির্ভরশীল করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

No photo description available.

জান্নাতের স্বপ্ন একটি শক্তিশালী উদ্যোক্তা সমাজ গড়ে তোলা, যেখানে নারী-পুরুষ নির্বিশেষে সবাই নিজেদের যোগ্যতা ও পরিশ্রমের মাধ্যমে সফলতার শিখরে পৌঁছাতে পারবে।

আজ তিনি শুধু একজন উদ্যোক্তা নন; তিনি একজন পথপ্রদর্শক, একজন স্বপ্নবুননকারী এবং হাজারো মানুষের অনুপ্রেরণার উৎস।

কালের সমাজ/এসআর

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!