ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক | জুন ১৭, ২০২৬, ০৭:৫০ পিএম আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের ৪৬০তম পর্ষদ সভা অনুষ্ঠিত 

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি-এর ৪৬০তম পরিচালনা পর্ষদ সভা বুধবার (১৭ জুন) ব্যাংকের প্রধান কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পর্ষদ চেয়ারম্যান খাজা শাহরিয়ার।

সভায় ব্যাংকের সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রম, আর্থিক অবস্থান, সম্পদ-দায় ব্যবস্থাপনা এবং চলমান বাজার পরিস্থিতির প্রেক্ষাপটে কার্যকর নীতিনির্ধারণী বিষয়সমূহ বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

পরিচালনা পর্ষদ দেশের সামষ্টিক অর্থনৈতিক পরিস্থিতি, ব্যাংকিং খাতে তারল্য প্রবাহ, বিনিয়োগ প্রবণতা এবং ঝুঁকি ব্যবস্থাপনার বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে ব্যাংকের ভবিষ্যৎ কৌশলগত দিকনির্দেশনা নির্ধারণে গুরুত্বারোপ করে।

সভায় ঋণ ও বিনিয়োগ কার্যক্রমের গুণগত মান উন্নয়ন, প্রাতিষ্ঠানিক সুশাসন জোরদারকরণ এবং ডিজিটাল ব্যাংকিং সেবার সম্প্রসারণ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় উপস্থিত ছিলেন পর্ষদ পরিচালক মো. শাহীন উল ইসলাম, মো. আবদুল ওয়াদুদ, অধ্যাপক ড. এম. আবু ইউসুফ এবং মোহাম্মদ আশরাফুল হাছান এফসিএ। এছাড়া পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের পরিচালক (আইবিআরপিডি) মুহাম্মদ আনিছুর রহমান।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাফাত উল্লা খান, কোম্পানি সচিব (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মনিরুজ্জামান এফসিএ এবং অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণও সভায় অংশগ্রহণ করেন।

পর্ষদ সভায় ব্যাংকের আর্থিক স্থিতিশীলতা, মূলধন পর্যাপ্ততা, ঝুঁকি-নির্ভর সম্পদ ব্যবস্থাপনা এবং মুনাফা বৃদ্ধির কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পাশাপাশি ব্যাংকের দীর্ঘমেয়াদি টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে কর্পোরেট গভর্ন্যান্স এবং কমপ্লায়েন্স কাঠামো আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেওয়া হয়।
কালের সমাজ/কেপি/এএইচবি

 

 

 

 

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!