ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

জেলা প্রতিনিধি, রাজশাহী | জুন ১৭, ২০২৬, ০৯:১৫ পিএম রাসিকের স্বাস্থ্যকর্মীদের মাঝে রেড ক্রিসেন্টের ব্যাগ বিতরণ

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের উদ্যোগে রাজশাহী সিটি কর্পোরেশনের স্বাস্থ্যকর্মীদের মাঝে বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৭ জুন) নগর ভবনের সরিৎ দত্ত গুপ্ত সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাগ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক ও রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান মোঃ মাহফুজুর রহমান রিটন।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, মানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি সব সময়ই মানুষের পাশে থাকে। রাজশাহী সিটি ইউনিটের সদস্যরাও আর্তমানবতার সেবায় নিজেদের নিয়োজিত রেখেছে। তিনি আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে নগরবাসীকে সেবা করার সুযোগ দিয়েছেন। নগরবাসীর সেবা সুনিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের ভাইস চেয়ারম্যান রেজাউল করিম রাজু, সাধারণ সম্পাদক ডা. মো. শামীম হোসেন চৌধুরী, রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম। অনুষ্ঠানে রেড ক্রিসেন্ট সোসাইটি, রাজশাহী সিটি ইউনিটের অন্যান্য সদস্যবৃন্দ ও রাসিকের স্বাস্থ্যকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

কালের সমাজ/কে.পি

Link copied!