ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ আজমগীর হোসাইন

জেলা প্রতিনিধি, চাঁদপুর | জুন ১৭, ২০২৬, ০৮:০০ পিএম চাঁদপুর নৌ থানার নবাগত অফিসার ইনচার্জ  আজমগীর হোসাইন

চাঁদপুর সদর নৌ থানার নতুন (ওসি) হিসেবে যোগদান করেছেন মো. আজমগীর হোসাইন। গত ১৪ জুন তিনি আনুষ্ঠানিকভাবে  বিদায়ী কর্মকর্তা এইচ এম ইকবালের কাছ থেকে  দায়িত্ব বুঝে নেন চাঁদপুর নৌ থানায় দায়িত্ব গ্রহণ করেন।
 

এর আগে তিনি কুমিল্লার মেঘনা নৌ থানায় অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ প্রশাসনিক অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতার মাধ্যমে তিনি আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।

 

মো. আজমগীর হোসাইন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে ২০০৭ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। এক বার্তায় নবযোগদানকারী ওসি বলেন, “চাঁদপুর একটি গুরুত্বপূর্ণ নৌ অঞ্চল। আমি আমার সর্বোচ্চ দিয়ে এখানে দায়িত্ব পালনের চেষ্টা করবো। দায়িত্ব পালনে চাঁদপুরের সাংবাদিক সুশীল সমাজ রাজনৈতিক ব্যক্তিবর্গসহ সকলের  সহযোগিতা কামনা করেন।
 

কালের সমাজ/কে.পি

Link copied!