ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুন ১৭, ২০২৬, ০৮:৫৩ পিএম বান্দরবান মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচনে সভাপতি নুরুল ইস:বাচ্চু, সাধারণ সম্পাদক আলমগীর

পার্বত্য জেলার বান্দরবানের মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২০২৬ সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন কার্যালয় প্রাঙ্গনে চলে ভোট গ্রহণ কার্যক্রম।মোট ৩৫৯ জন ভোটারের মধ্যে বিপুল উৎসাহ উদ্দিপনায় চলে এই ভোট গ্রহণ কার্যক্রম।সুষ্ঠভাবে ভোট গ্রহণের পর বিকেল ৫টায় নির্বাচনের ফলাফল ঘোষনা করা হয়।

মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন নির্বাচন- ২০২৬ নির্বাচনে উপপরিষদে দায়িত্বে থেকে চেয়ারম্যান এর দায়িত্ব পালন করেন মো. আব্দুল কুদ্দুছ, সদস্য হিসেবে ছিলেন মো.জাফর উল্লাহ ও মোহাম্মদ নাছিরুল আলম। নির্বাচনে সভাপতি পদে ছাতা প্রতীক নিয়ে মো.নুরুল ইসলাম বাচ্চু ১৭৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়,তাঁর নিকটতম  প্রতিদ্বন্ধী প্রার্থী আনারস প্রতীক নিয়ে মো.হারুনুর রশীদ পেয়েছে ১৩৫ ভোট। সহ-সভাপতি পদে মোরগ প্রতীক নিয়ে ১২৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.এনামুল হক আর তার প্রতিদ্বন্ধী প্রার্থী টেলিভিশিন প্রতীক নিয়ে মো.জহিরুল ইসলাম পেয়েছে ৮১ ভোট।

সাধারণ সম্পাদক পদে গোলাপ ফুল নিয়ে ১৪৫ভোট পেয়ে নির্বাচিত হয়েছে মো.আলমগীর,তাঁর প্রতিদ্বন্ধী প্রার্থী উড়ো- জাহাজ প্রতীক নিয়ে মো. আক্তারুজ্জামান বাবু পেয়েছে ২৯ ভোট। যুগ্ন সাধারণ সম্পাদক পদে টেবিল প্রতীক নিয়ে ১৭০ ভোট পেয়ে মো.মিজানুর রহমান নির্বাচিত হয়, তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী প্রার্থী আপেল প্রতীক নিয়ে ১৩৫ ভোট পেয়েছে মো.জালাল উদ্দিন রুবেল। সম্পাদক পদে প্রজাপতি প্রতীক নিয়ে ১৬৪ভোট পেয়ে নির্বাচিত হয় মো.সাইফুল ইসলাম, এবং কোষাধ্যক্ষ পদে মোমবাতি প্রতীক নিয়ে ১৭৮ভোট পেয়ে নির্বাচিত হয় অমিত বড়ুয়া। এদিকে দপ্তর ও প্রচারি সম্পাদক ২টি পদে একাধিক প্রার্থী না থাকায় দপ্তর সম্পাদক পদে মো.সাইফুল ইসলাম ও প্রচার সম্পাদক পদে মো.কামাল বিনা প্রতিদ্বন্ধীতায় আগেই নির্বাচিত হয়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!