ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

কালের সমাজ ডেস্ক | জুন ১৭, ২০২৬, ০৮:০৭ পিএম বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন পেয়েছেন শরফ উদ্দিন আহমেদ চৌধুরী। তিনি এর আগে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

বুধবার (১৭ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, এ বিষয়ে জারি করা আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

 

কালের সমাজ//আরআই 

Link copied!