প্রধানমন্ত্রী তারেক রহমান বুধবার (১৭ জুন) সিলেট ভ্রমণ করছেন। এখানের মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে যোগদিয়ে বলেন, সরকারকে সময় দেওয়া যাবে না বলে যারা হুমকি দিচ্ছে, তারা নিজেদের স্বার্থে কথা বলছে, তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকতে আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় প্রধানমন্ত্রী সাধারণ মানুষকে স্মরণ করিয়ে বলেন, মনে আছে তো একাত্তরে কী করেছিল? মনে আছে তো ৮৬ তে কী করেছিল?
এদিন বিকালে মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে, বিএনপি আগামী পাঁচ বছর পর্যন্ত দেশ পরিচালনা করবে, জনগণ সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি তার দেওয়া, জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে কাজ করবে।
তাহলে আমরা প্রশ্ন, জনগণের রায়ের বিরুদ্ধে যারা কথা বলেৃজনগণ বিএনপিকে টাইম দিয়েছে পাঁচ বছর। যারা বলে বিএনপিকে সময় দেওয়া যাবে না। তাদের বিরুদ্ধে তাহলে কী করা উচিত? তাদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে।
তিনি বলেন, মনে আছে তো, এখানে অনেক মুরুব্বী আছেন। মনে আছে তো একাত্তরে কী করেছিল? মনে আছে তো ৮৬ তে কী করেছিল? মনে আছে তো, এর মধ্যে এক যুগ যে আন্দোলন চলেছিল, সেই আন্দোলনের তাদেরকে কোথাও আমরা কিন্তু দেখি নাই।
কালের সমাজ/এবি

