ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, রাজশাহী | জুন ২৪, ২০২৬, ০৮:৪৩ পিএম রুয়েটের জেইএএস এডিটরিয়াল বোর্ডের সভা অনুষ্ঠিত

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের আওতাধীন জার্নাল অব ইঞ্জিনিয়ারিং এ্যন্ড এ্যপ্লাইড সাইন্স (জেইএএস) এর এডিটরিয়াল বোর্ডের ৭ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ জুন) রুয়েটের প্রশাসন ভবনের সভাকক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। সভা সঞ্চালনা করেন গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. আব্দুল খালেক। 
সভায় ১৬ টি গবেষণাপত্রের অনুমোদনের বিষয়ে অবহিত করা হয়। এছাড়াও রুয়েটে গবেষকবৃন্দের চলমান গবেষণাপত্রের পরিধি ও বিস্তার নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় আরও উপস্থিত ছিলেন গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শামছুল আলম, পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. কামরুজ্জামান, যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. রবিউল ইসলাম সরকার, তওই কৌশল বিভাগের অধ্যাপক ড. সোহেল রানা, প্রধান প্রকৌশলী শাহাদৎ হোসেন, ভারপ্রাপ্ত কম্পট্রোলার শেখ মো. ফয়সাল আরেফিন।  এর আগে একই সভাকক্ষে গবেষণা মূল্যায়ন কমিটির ৩০ তম সভা অনুষ্ঠিত হয়। 

 

কালের সমাজ/কে.পি

Link copied!