ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নগরকান্দার সাবেক উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার আর নেই

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | জুন ২৪, ২০২৬, ০৮:২৮ পিএম নগরকান্দার সাবেক  উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার আর নেই

ফরিদপুরের নগরকান্দা উপজেলার বারবার নির্বাচিত ও জনপ্রিয় উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান সরদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (২৪ জুন) সকাল ৯টা ৪৫ মিনিটে  নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন। তাঁর মৃত্যুতে নগরকান্দাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন।

মনিরুজ্জামান সরদার দীর্ঘদিন ধরে নগরকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একাধিকবার জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে উপজেলার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষা, যোগাযোগ, অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের কল্যাণে তাঁর অবদান স্থানীয়দের কাছে স্মরণীয় হয়ে থাকবে।


তাঁর মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সর্বস্তরের মানুষ গভীর শোক প্রকাশ করেন। অনেকেই তাঁর বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

মনিরুজ্জামান সরদারের মৃত্যুতে নগরকান্দা উপজেলা অভিজ্ঞ জনপ্রতিনিধি ব্যক্তিত্বকে হারাল। তাঁর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয় বলে স্থানীয়রা অভিমত ব্যক্ত করেছেন।

 

কালের সমাজ/কে.পি

Link copied!