ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

নাগেশ্বরীতে বিনামূল্যে সার বীজ বিতরণ

জেলা প্রতিনিধি,কুড়িগ্রাম | জুন ২৪, ২০২৬, ০৭:২৪ পিএম নাগেশ্বরীতে বিনামূল্যে সার বীজ বিতরণ

বুধবার সকাল ১১টায়, ২০২৫-২৬ অর্থ বছরে খরিফ -২ মৌসুমে রোপা আমন, এয়ার ফ্লো মেশিন, মরিচ (হাইব্রিড) ফসলের প্রণোদনা কর্মসুচি বাস্তবায়নের নিমিত্তে এসব সার ও বীজ বিতরন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে উপজেলার ৩ হাজার ৫শত জন কৃষককে ৫ কেজি করে আমন বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার এবং এয়ার  ফ্লো মেশিন ৪ টি ও ৯০ জনকে মরিচ বীজ বিতরণ করা হয়।

বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এইচএম খোদাদাদ হোসেন, উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ হোসেন, উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম রসুল রাজা, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আব্দুল মান্নান মিয়া সহ অনেকে

 

কালের সমাজ/কে.পি
 

Link copied!