ময়মনসিংহের গৌরীপুরে সামান্য অবহেলায় নিভে গেলো তরতাজা প্রাণ গৌরীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে মাস্টাররোলে লাইন ম্যান হিসেবে কর্মরত মাসুদ করিম বাবু বিদ্যুতের খুঁটিতে ওঠে কাজ করার সময় দুর্ঘটনার স্বীকার হন।
মঙ্গলবার (১৭ জুন ২০২৬) তারিখ রাত ১২.৩০ টা বিদ্যুতের কাজ করার জন্য বালুয়া পাড়া মোড়ে যান । অফিসের সহকারী আবাসিক প্রকৌশলী জনাব আল আমিনের নির্দেশ ক্রমে লাইন ম্যান মাসুদ করিম বাবু মই বেয়ে উপরে উঠে বিদ্যুতের তারে হাত দেওয়া মাত্রই বিদ্যুতের সর্ট খেয়ে খুটির উপর থেকে নিচে পাকা রাস্তায় পরে আহত হন।
সহকারী প্রকৌশলীর পক্ষ থেকে বলা হয়েছিল এই লাইনে কোন বিদ্যুত নেই। স্থানীয় লোকদের সহযোগিতায় বাবুকে গুরুতর আহত অবস্থায় গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান । কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে প্রেরণ করেন । মমেক হাসপাতালে নেওয়ার পর জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক আনুমানিক ০১:৪৫ টায় বাবুকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনার জেরে এলাকাবাসী ও সুশীল সমাজ একটি বিক্ষোভ মিছিল করে থানায় অবস্থান করেন ও গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। এলাকাবাসী ও সুশীল সমাজ দুর্ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ক্ষতিপুরনসহ বিচারের দাবি জানিয়েছেন।
কালের সমাজ/কে.পি

