ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩

শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা, অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন লাভলু গাজী

জেলা প্রতিনিধি, পিরোজপুর | জুন ১৯, ২০২৬, ০৬:০০ পিএম শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা, অসহায়দের হাতে খাদ্যসামগ্রী তুলে দিলেন লাভলু গাজী

বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে।
 

শুক্রবার (১৯ জুন) সকালে পিরোজপুর টাউন ক্লাব মাঠে আয়োজিত এ কর্মসূচিতে পিরোজপুর পৌরসভার নয়টি ওয়ার্ডের প্রায় দুই হাজার মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মসূচির আয়োজন করেন পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও দি পিরোজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি গাজী ওয়াহিদুজ্জামান লাভলু।

অনুষ্ঠানে বক্তব্যে গাজী ওয়াহিদুজ্জামান লাভলু বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আজীবন সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের জন্য এ ধরনের সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় জেলা শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, সদর উপজেলা বিএনপি নেতা গাজী কামরুজ্জামান শুভ্রসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, লবণ, পেঁয়াজ ও আলুসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্য। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।

 

কালের সমাজ/কে.পি

Link copied!