ঢাকা বুধবার, ২৪ জুন, ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩

শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি | জুন ২৪, ২০২৬, ০৭:৫৬ পিএম শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ

কুমিল্লার নাঙ্গলকোটের শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় শিক্ষার্থীদের মাঝে আইডি কার্ড বিতরণ ও ২০২৭ সালের এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষার মানোন্নয়ন কল্পে অভিভাবক সমাবেশ বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।


শ্রীফলিয়া উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটি সভাপতি রায়হান মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,পেরিয়া ইউনিয়ন পরিষদ সাবেক সদস্য আবুল কাশেম। প্রধান বক্তা ছিলেন, মেসফালাহ হাউজিং চেয়ারম্যান নুরুল আমিন আজাদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় প্রধান শিক্ষক গোপাল চন্দ্র দাস।

সিনিয়র সহকারী শিক্ষক বেলাল হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সমাজ সেবক আবুল বশর,ইয়াছিন মজুমদার, খান মোবারক, বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, সমাজ সেবক হাজী মাহবুব, অভিভাবক সদস্য মাকছুদুর রহমান, সাবেক সদস্য সাদেক হোসেন খোকন, মহসিন মিয়াজী,সমাজ সেবক আমির হোসেন, শিক্ষক প্রতিনিধি হারুনুর রশিদ, শিক্ষক মাহবুবুল হক, কামারুজ্জামান,ওমর ফারুক, নুরুল আমিন,নিজাম উদ্দিন, দিলওয়ারা আক্তার, সুফিয়া আক্তার, জোছনা আক্তার প্রমুখ। অভিভাবক সমাবেশ শেষে সকল শ্রেণির শিক্ষার্থীদের হাতে আইডি কার্ড তুলে দেন অতিথি বৃন্দ।

কালের সমাজ/কে.পি

Link copied!