বুধবার (২৪ জুন) ভোর সাড়ে ৫টায় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি ফরিদপুরের নগরকান্দা উপজেলার উত্তর কান্দি গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- একই উপজেলার দফা গ্রামের বাসিন্দা মো. এমদাদুল ফকির (৩২) এবং সালথা উপজেলার ইউসুফদিয়া গ্রামের সেকেন্দার মোল্লা (৩২)।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, ভোরে পোনা বাসস্ট্যান্ড এলাকায় একটি দ্রুতগামী যানবাহন নছিমনকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ১ জন নিহত হন। স্থানীয়রা সড়কের পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।
খবর পেয়ে ভাটিয়াপাড়া হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে তাদের অবস্থার অবনতি হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
কালের সমাজ/কে.পি

