ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

কয়রায় প্রান্তিক চাষিদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

জেলা প্রতিনিধি,খুলনা | জুন ২৯, ২০২৬, ০৭:৫১ পিএম কয়রায় প্রান্তিক চাষিদের মাঝে  বিনামূল্যে বীজ ও সার বিতরণ

 কয়রায় ২ হাজার ৫ শ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। কয়রা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৫-২৬ অর্থ বছরে খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী) উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রত্যেককে বিভিন্ন প্রজাতির ৫ কেজি আমন বীজ, ১০ কেজি এমওপি সার ও ১০ কেজি ডিএপি সার বিতরণ করা হয়। এ ছাড়া ৬ হাজার ৫৬০ টি নারিকেলের চারা, ৯ শ ২০ জনের মাঝে সবজির বীজ সহ সার বিতরণ করা হয়েছে।

সোমবার  (২৯ জুন) বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এই চারা বিতরনকালে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তীলক কুমার ঘোষ, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার সমীর কুমার সরকার, কৃষি সম্প্রসারন অফিসার নিশাত ইসলাম, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুল্লাহ আল জাবির, প্রেসক্লাবের সভাপতি মোঃ শরিফুল আলম, উপ-সহকারি কৃষি অফিসার মোঃ জাকির হোসেন, অনুতব সরকার, গুরুদাস মন্ডল, মোঃ ফারুক হোসেন, আঃ হামিদ প্রমুখ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!