রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত হয়েছে। সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টার দিকে ৪ দশমিক ১ মাত্রার এ কম্পন অনুভূত হয়।
ঢাকার বিভিন্ন এলাকা ছাড়াও দেশের কয়েকটি অঞ্চলে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। কম্পন অনুভূত হওয়ার পর অনেকেই সতর্কতামূলকভাবে ভবন থেকে বাইরে বেরিয়ে আসেন।
বিভিন্ন স্থান থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, ভূমিকম্পটি কয়েক সেকেন্ড স্থায়ী ছিল। তবে তাৎক্ষণিকভাবে কোথাও কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভূমিকম্পের মাত্রা ও উৎপত্তিস্থল সম্পর্কে তথ্য সংগ্রহ করছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া গেলে পরবর্তীতে জানানো হবে।
ভূমিকম্পের ঘটনায় এখন পর্যন্ত দেশের কোনো অঞ্চল থেকে বড় ধরনের ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
কালের সমাজ/কে.পি

