মালয়েশিয়ার উপ-প্রধানমন্ত্রী দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন এস বি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) শাহজাহান বাবলু। সাক্ষাৎকালে উভয়ের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।
মালয়েশিয়ায় উপ-প্রধানমন্ত্রী দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় তারা বিভিন্ন সমসাময়িক বিষয় নিয়ে মতবিনিময় করেন এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কিছু সময় অতিবাহিত করেন। সাক্ষাৎ শেষে শাহজাহান বাবলু বলেন, দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদি অত্যন্ত বিনয়ী, নম্র এবং মহানুভব ব্যক্তিত্বের অধিকারী।
তার আন্তরিকতা ও সৌজন্যতায় তিনি মুগ্ধ হয়েছেন বলেও উল্লেখ করেন। তিনি আরো বলেন, মালয়েশিয়ার রাজনীতি ও প্রশাসনে দাতোসেরি ডক্টর আহমদ জাহিদ হামিদির দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। এর আগে তিনি দেশটির ধর্মবিষয়ক মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে সফলতা
কালের সমাজ/কে.পি

