সরকারি কর্নেসন সোবহান মডেল মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সুদের কুমার।
কচুয়া উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার জেলা প্রশাসক জনাব গোলাম মোহাম্মদ বাতেন। সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আলী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভূমি মুহাম্মাদ আসিফ হায়দার ও মেজিস্ট্রেট মুসফিকুর রহমান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসাম্মত মনিয়া সুলতানা। তিনি শিক্ষার্থীদের ক্রীড়া ও সংস্কৃতিচর্চায় উৎসাহিত করার পাশাপাশি অভিভাবক ও অতিথিদের ধন্যবাদ জানান।
বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে অতিথিবৃন্দ পুরস্কার তুলে দেন। পুরস্কার বিতরণ শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের মেধা ও শৃঙ্খলার প্রশংসা করে বলেন, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা শিক্ষার্থীদের সুস্থভাবে গড়ে উঠতে সহায়তা করে। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
কালের সমাজ/কে.পি

