কয়রায় আগুনে পুড়ে ছাই হয়েছে হত-দরিদ্র পরিবারের বসতি ঘর।রবিবার (২১জুন)সন্ধ্যা সাতটার দিকে কয়রা উপজেলার কয়রা সদরের পাঁচ নম্বর কয়রা গ্রামের জাহান আলী গাজীর বসতি ঘরের বৈদ্যুতিক শট সার্কিটে আগুন লেগে বসতি ঘর ও ঘরের ভিতরে থাকা আসবাপত্র ও নগত টাকা সহ মুহুর্তের মধ্যে সব কিছু পড়ে ছাই হয়ে গেছে ফায়ার সার্ভিসকে ফোন দিলেও সেখানে গাড়ি যাওয়া অসম্ভব হওয়ায় আগুন নেভানো সম্ভব হয়ে ওঠেনি।
ফলে ঘরের ভিতর থেকে কোন কিছুই সরানো সম্ভব হয়নি ফলে পরিবারটি নিঃস্ব হয়ে অসহায় দিন যাপন করছে।ভুক্তভোগী পরিবার বলেন সময় সম্বল হারিয়ে আজ অসহায়ত্বের মতো দিন কাটাচ্ছি। তিনি আরো বলেন সরকার বা এনজিও এর সহযোগিতা পেলে কিছুটা উপকৃত হতে পারতাম।
কালের সমাজ/কে.পি

