জাপানের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছে ব্রাজিল। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচে শুরুর একাদশে নেই নেইমার জুনিয়র।
তবে বেঞ্চে আছেন এই তারকা ফরোয়ার্ড। চোট কাটিয়ে ধীরে ধীরে পুরো ফিটনেসে ফেরার পথে থাকা নেইমারকে ম্যাচের কোনো পর্যায়ে দেখা যেতে পারে মাঠে।
ব্রাজিলের আক্রমণভাগে শুরু থেকে থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র, মাতেউস কুনিয়া ও রায়ান। মাঝমাঠে আছেন কাসেমিরো, ব্রুনো গিমারায়েস ও লুকাস পাকেতা।
রক্ষণে দানিলো, মার্কিনিয়োস, গ্যাব্রিয়েল মাগালিয়ায়েস ও ডগলাস সান্তোস। গোলবার সামলাবেন আলিসন বেকার।
হ্যামস্ট্রিং চোটের কারণে ব্রাজিল দলে নেই রাফিনিয়া। অন্যদিকে ২০২৩ সালের অক্টোবরের পর গত ম্যাচে প্রথমবার ব্রাজিলের জার্সিতে মাঠে ফিরেছিলেন নেইমার। কাফ ইনজুরি কাটিয়ে ফেরা এই ফরোয়ার্ড জাপানের বিপক্ষে আরও কিছু সময় খেলতে পারেন।
ব্রাজিলের শুরুর একাদশ: আলিসন, দানিলো, মার্কিনিয়োস, গাব্রিয়েল মাগালেস, দগলাস সান্তোস, কাসেমিরো, ব্রুনো গিমারেস, লুকাস পাকেতা, রায়ান, মাতেউস কুনিয়া, ভিনিসিয়ুস জুনিয়র।
বেঞ্চে আছেন নেইমার, এদেরসন, ওয়েভারতন, অ্যালেক্স সান্দ্রো, ব্রেমের, লিও পেরেইরা, ইবানিয়েজ, ফাবিনিয়ো, এন্দ্রিক, লুইজ হেনরিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি ও ইগর থিয়াগোরা।
কালের সমাজ/এসআর

