ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নগরকান্দা উপজেলা প্রতিনিধি, ফরিদপুর | জুন ২৯, ২০২৬, ০৫:৫৬ পিএম নগরকান্দা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ফরিদপুরের নগরকান্দা উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং জননিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদের মিনি কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রেজওয়ানা আফরিন।

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক, চুরি-ডাকাতি প্রতিরোধ, সড়ক নিরাপত্তা, বাজার তদারকি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় উপজেলা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা আফরিন বলেন, উপজেলার শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।

কালের সমাজ/কে.পি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!