ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩
সংসদে প্রধানমন্ত্রী

করনীতিতে পরিবর্তনের ইঙ্গিত আয়সীমা বাড়ানো ও টিআইএনে ছাড়ের প্রস্তাব

কালের সমাজ ডেস্ক | জুন ২৯, ২০২৬, ১২:৫৪ পিএম করনীতিতে পরিবর্তনের ইঙ্গিত আয়সীমা বাড়ানো ও টিআইএনে ছাড়ের প্রস্তাব
ছবি সংগ্রহ

২০২৬২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট পাসের আগে করমুক্ত আয়সীমা বাড়ানোর এবং কিছু ক্ষেত্রে করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক রাখার বিধান শিথিল করার প্রস্তাব দিয়েছেন প্রধানমন্ত্রী সংসদ নেতা তারেক রহমান।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী অর্থমন্ত্রীর প্রতি করমুক্ত আয়সীমা পুনর্বিবেচনার আহ্বান জানান। পাশাপাশি ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে টিআইএনের বাধ্যবাধকতা তুলে নেওয়ার বিষয়টিও বিবেচনা করার অনুরোধ করেন। ছাড়া কয়েকটি ক্ষেত্রে শুল্ক কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনারও আহ্বান জানান তিনি।

বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, সাধারণত ধরনের দাবি বিরোধী দলের পক্ষ থেকেই আসে। আমি আপাতত শারীরিকভাবে না হলেও মানসিকভাবে তাঁদের পাশে দাঁড়িয়ে এই দাবিগুলোর পক্ষে কথা বলতে চাই।

পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন এই তিন ধাপে দেশের অর্থনীতিকে সরকার সাজাতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন,  এই সংসদে সরকার ও বিরোধী দলের মধ্যে কিছু বিষয়ে ঐকমত্য ও কিছু বিষয়ে দ্বিমত থাকলেও জনগণের মধ্যে আমরা আশার সঞ্চার করতে পেরেছি। যদিও আমরা সংসদে যতটা ভবিষ্যৎ নিয়ে কথা বলেছি, এর চেয়ে বেশি অতীত নিয়ে কথা বলেছি। তবে জনগণ চায় ভবিষ্যৎ নিয়ে কথা বলি।

 প্রধানমন্ত্রী বলেন, এবারের বাজেটে ৬১ পণ্যের শুল্ক প্রত্যাহারের পর পণ্যের দাম স্বাভাবিক আছে। দেশের নানামুখী সংকটকে অস্বীকারও করতে চাই না, আবার অযুহাতও বানাতে চাই না।’

তারেক রহমান বলেন,  দেশের জনগণের কারণেই আমরা সংসদে এসে দেশকে এগিয়ে নিতে ভূমিকা রাখতে পারছি। প্রকল্প বাস্তবায়ন করতে বিপুল বিদেশি ঋণের বোঝা চাপিয়েছে বিগত সরকার। এ বোঝা জনগণকে অনেক বছর টানতে হবে।

সরকারপ্রধান বলেন,  এবারের বাজেট বার্ষিক আয়-ব্যয়ের হিসাব নয়, এর মাধ্যমে অর্থনীতির একটি ভিত গড়ে তুলতে চাই। বাজেটের লক্ষ্য ন্যায়ভিত্তিক মানবিক অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ে তোলা। নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করার বাজেট। অর্থনীতিকে ধীরে ধীরে শৃঙ্খলা ফিরিয়ে আনা এ বাজেটের মূল লক্ষ্য।

কালের সমাজ/এএইচবি

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!