ম্যাচের ২৯তম মিনিটে রক্ষণভাগের ভুলে মাঝমাঠে বলের নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল। সেই সুযোগটি কাজে লাগিয়ে সানো মাঠের প্রায় অর্ধেকটা দৌড়ে এসে বক্সের বাইরে থেকে এক দুর্দান্ত বাঁকানো শটে বল জালে জড়িয়ে দেন জাপানি মিডফিল্ডার কাইশু সানা। এটি তার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম গোল। শুরুতেই পিছিয়ে পড়ল ব্রাজিল।
ব্রাজিল একাদশ: অ্যালিসন (গোলরক্ষক); দানিলো, মারকিনিওস, গ্যাব্রিয়েল, সান্তোস, কাসেমিরো, গুইমারেস, পাকেতা, রায়ান, কুনহা ও ভিনিসিয়ুস জুনিয়র।
জাপান একাদশ: সুজুকি; তোমিয়াসু, তানিগুচি, হিরোকি ইতো, দোআন, সানো, কামদা, নাকামুরা, জুনিয়া ইতো, উয়েদা ও মায়েদা।
কালের সমাজ/এসআর

