ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩

নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

নবীনগর উপজেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুন ২৯, ২০২৬, ০৭:০২ পিএম নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

আজ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের উপজেলা পরিষদের মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলামের সভাপতিত্বে আজ (২৯/৬/২৬) মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়। 

সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, যানজট নিরসন, বিদ্যুৎ সমস্যা, মাদক ও অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উপস্থিত উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ তাদের নিজ নিজ মতামত ও সুপারিশ তুলে ধরেন এবং জনস্বার্থে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

নবীনগরে বর্তমান সময়ের আলোকিত বিষয় বিদ্যুৎতের লোডশেডিং দূরীকরণ, যানজট নিরসনে বাস্তবমুখী উদ্যোগ গ্রহণ এবং জাতীয় বাজেট থেকে নবীনগর পৌরসভার উন্নয়নে অধিক বরাদ্দ নিশ্চিত করার বিষয়ে জোরালো আলোচনা হয়। একই সঙ্গে প্রশাসনের গৃহীত ইতিবাচক উদ্যোগ সমূহ বাস্তবায়নে সকলের আন্তরিক সহযোগিতার আহ্বান জানাই।

 

কালের সমাজ/কে.পি

 

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!