বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর যৌথ উদ্যোগে ক্ষুুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের (এসএমই) দক্ষতা উন্নয়নে আয়োজিত মাসব্যাপী “উদ্যোক্তা উন্নয়নকর্মসূচি”-এর সমাপনী, সনদপত্রবিতরণ ও বিনিয়োগ প্রদান অনুষ্ঠান ৫ জুলাই ২০২৬, রবিবার ইসলামী ব্যাংকের নোয়াখালী জোনাল অফিসে অনুষ্ঠিত হয়েছে।
এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি)-এর অর্থায়নে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (এসআইসিআইপি)-এর আওতায় বাংলাদেশ ব্যাংকের এস এমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্ট (এসএমই অ্যান্ডএসপিডি)-এরত ত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এরএক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও নোয়াখালী জোন প্রধান মোহা. আনোয়ার হোসাইন।
প্রধানঅতিথি হিসেবেউপস্থিত ছিলেনবাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো.মাসুমবিল্লাহএবংবিশেষঅতিথি ছিলেনযুগ্ম পরিচালক মোহাম্মদ ওয়াসিম। এ সময়ইসলামীব্যাংকেরমাইজদি কোর্ট শাখারপ্রধান মোহাম্মদ মহিউদ্দিনমাহমুদ এবং চৌমুহনীশাখারপ্রধান মো.হারুনুররশিদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানেপ্রশিক্ষণার্থীদেরমধ্যে সনদপত্রবিতরণ, ইসলামীব্যাংকেরমার্চেন্ট কিউআরপ্রদানএবংতিনজন উদ্যোক্তার মধ্যে তাৎক্ষণিকবিনিয়োগবিতরণকরা হয়। উল্লেখ্য, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর জেলারবাছাইকৃত ২৫ জন সম্ভাবনাময়এসএমই উদ্যোক্তা মাসব্যাপী এ প্রশিক্ষণকর্মসূচিতেঅংশগ্রহণকরেন।
কালের সমাজ/কে.পি

