ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

খুলনায় এনা পরিবহনের কাউন্টারে স্টাফের গলা কেঁটে টাকা চুরি

খুলনা ব্যুরো | জুলাই ৫, ২০২৬, ১১:২৭ পিএম খুলনায় এনা পরিবহনের কাউন্টারে স্টাফের গলা কেঁটে টাকা চুরি

খুলনা  দৌলতপুর থানা এলাকার নতুন রাস্তার মোড়ে এনা পরিবহনের কাউন্টারে স্টাফ ইমনকে ধাঁড়ালো অস্ত্র দিয়ে গলা কেটে আহত করেছে সন্ত্রাসীরা| এ সময় পরিবহনের কাউন্টারের ক্যাশবাক্স থেকে ক্যাশও চুরির ঘটনা ঘটেছে বলছে এনা পরিবহনের সংশ্লিষ্টরা।

রোববার (৫ জুলাই)  বাদ মাগরিব নগরীর নতুন রাস্তার মোড় এলাকায় এই ঘটনা ঘটে।

আহত স্টাফের নাম ইমন। সে দিঘলিয়ার বাসিন্দা। আজই প্রথম দিন সে স্টাফ হিসাবে এনা পরিবহনে যোগদান করেছে। বর্তমানে তার শারিরীক অবস্থা গুরুতর।

এনা পরিবহনের নতুন রাস্তার মোড়ের মোবাইল নং ফোন দিলে তাদের একজন কর্মকর্তা ফোন ধরে বলেন, আমাদের কিছু ক্যাশ চুরি হয়েছে| আমরা এখন পুলিশের সাথে কথা বলছি| পরে বিস্তারিত জানানো হবে।

দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জানান, মাগরিবের নামাযের সময় কাউন্টার ম্যানেজার মসজিদে জান| পরে এসে দেখেন এই অবস্থা| স্থানীয়রা ইমনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেছে| আমরা ঘটনাস্থলে রয়েছি তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

কালের সমাজ/এসআর

Link copied!