বান্দরবানের সদর ইউনিয়নের রেইছা উচ্চ বিদ্যালয়ে আগামী ৪ জুলাই (শনিবার) দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে বৃহস্পতিবার (০২ জুলাই) সকালে শহরের মধ্যমপাড়ায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কে এস মং-এর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির সভাপতি উছোমং মার্মা জানান, ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ওষুধ ও চশমা বিতরণ করা হবে। এছাড়া যাদের ছানি অপারেশন প্রয়োজন হবে, তাদের চট্টগ্রাম লায়ন্স দাতব্য চক্ষু হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হবে। পাশাপাশি সাধারণ স্বাস্থ্যসেবাও দেওয়া হবে।
এসময় সংবাদ সম্মেলনে চক্ষু চিকিৎসা ক্যাম্প আয়োজন কমিটির সদস্য প্রকৃতি বড়ুয়া, মাহাবুব হাসান খাঁন বাবুল, সাইফুল ইসলাম, আব্দুল মান্নান, উচসিং মার্মাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
কালের সমাজ/এসআর

