ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

বান্দরবানে প্রান্তিক এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন এমপি সাচিং প্রু জেরী

জেলা প্রতিনিধি, বান্দরবান | জুলাই ২, ২০২৬, ১০:০০ পিএম বান্দরবানে প্রান্তিক এলাকায় শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, অর্থনৈতিক উন্নয়নের কথা বলেন এমপি সাচিং প্রু জেরী

পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্হানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রায় (৯ কোটি টাকা ব্যায়ে) নব-নির্মিত উপজেলা পরিষদের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্হান করেন। এরপর রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন,সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।

‎এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।

‎বেলা ১২ ঘটিকার সময় সীমান্তবর্তী দূর্গম পৌয়ামুহুরী এলাকার দরিপাড়া সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনজুর আলমের  সভাপতিত্বে কুরুকপাতা ইউনিয়নে মহামারি ” হাম রোগে ” আক্রান্ত পরিবার কে অনুদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।

‎জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং দূগর্ম এলাকায় জনসেবায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সরকারি সেবাকে আরও দ্রুত,স্বচ্ছ,কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।

‎উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর ত্রাণ  তহবিল থেকে আর্থিক অনুদান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রতি ৪ হাজার টাকা ২০ জন কে অনুদান দেওয়া হয়েছে। এরপর দূগর্ম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ১৮৩ জন নগত অর্থ বিতরণ কর হয়। এরপরে জনপ্রতি ৩০ কেজি করে ৩৪৩ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।

‎এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা,কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রোসহ বান্দরবান জেলা- উপজেলার অংঙ্গ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ প্রমূখ।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!