নওগাঁ-৫ (সদর) আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেছেন, শিক্ষা একটি জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। শিক্ষা ছাড়া কোনো জাতি কখনো উন্নতি লাভ করতে পারে না। তাই বর্তমান সরকারের প্রধান লক্ষ্য বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করা এবং সার্টিফিকেট-সর্বস্ব শিক্ষার বৃত্ত থেকে বের করে আনা।
দেশের প্রতিটি জেলা ও উপজেলায় শিক্ষার মান উন্নয়নে মন্ত্রী এবং সংসদ সদস্যদের (এমপি) মাঠপর্যায়ে কঠোরভাবে তদারকি করার নির্দেশ দেওয়া হয়েছেন। সরকারের শিক্ষা নীতি ও ভবিষ্যৎ পরিকল্পনা দক্ষতাভিত্তিক কারিকুলাম: "আমরা শিক্ষাব্যবস্থাকে সম্পূর্ণ আধুনিক ও বাজারমুখী করছি। মুখস্থ বিদ্যার দিন শেষ।
এখন থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI), কোডিং এবং তথ্যপ্রযুক্তির পাশাপাশি শিক্ষার্থীদের বৈশ্বিক বাজারের জন্য প্রস্তুত করতে বাংলা ও ইংরেজির বাইরে তৃতীয় একটি ভাষা শিক্ষা বাধ্যতামূলক করার কাজ চলছে।"প্রশ্নফাঁস ও নকলমুক্ত পরীক্ষা: "পাবলিক পরীক্ষাগুলোর পবিত্রতা রক্ষা করতে আমরা শতভাগ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছি। কোনো ধরনের অনিয়ম বা প্রশ্নফাঁসের অপচেষ্টা বরদাশ করা হবে না। পরীক্ষা কেন্দ্রগুলোতে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে।"সেশনজট ও রাজনীতিমুক্ত ক্যাম্পাস: "উচ্চশিক্ষার মান ফেরাতে বিশ্ববিদ্যালয়গুলোকে সেশনজটমুক্ত করা আমাদের অগ্রাধিকার। ৪ বছরের কোর্স যেন ৪ বছরেই শেষ হয়, তা নিশ্চিত করা হচ্ছে।
ক্যাম্পাসের শিক্ষার পরিবেশ ধরে রাখতে মেধা ও গবেষণাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরে নওগাঁয় প্যারীমোহন (পি.এম) বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্থর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এরপর প্রধান অতিথি নির্মাণ কাজের ভিত্তি ফলক উম্মোচন করেন।
উক্ত অনুষ্ঠানে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ জাহান দিপুর সভাপতিত্বে নওগাঁ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী প্রদীপ কুমার সরকার, জেলা বিএনপির সংগঠনিক সম্পাদক শফিউল আজম রানা, খায়রুল আলম গোল্ডেন, সংসদ সদস্যর সহধর্মিনী হুসনী আখতার, নওগাঁ পৌর বিএনপির সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, নওগাঁ সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, বিদ্যালয়টির প্রধান শিক্ষক লায়লা আরজুমান বানুসহ প্রমুখ বক্তব্য রাখেন। এসময় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ১ কোটি ৬৬ লাখ টাকা ব্যয়ে বিদ্যালয়টির ৬ তলা ভিত বিশিষ্ট ২ তলা একাডেমিক ভবন নির্মাণ কাজ বাস্তবায়ন করছে।
কালের সমাজ/কে.পি

