ঢাকা শুক্রবার, ০৩ জুলাই, ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩

ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

জেলা প্রতিনিধি, পাবনা | জুলাই ২, ২০২৬, ১০:১০ পিএম ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস

পাবনার ভাঙ্গুড়ায় ভ্রাম্যমাণ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস করা হয়েছে। ভাঙ্গুড়া উপজেলার সদর ইউনিয়নের সিংগাড়ী গ্রাম এলাকায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ব্যবহার করে মাছ ও জলজ প্রাণী নিধনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার ২ জুলাই বিকাল ৪টায় ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত অভিযানে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ অনুযায়ী ৩৮ টি নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জালগুলো ধ্বংস করা হয়। জব্দ করা নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এর আনুমানিক বাজার মূল্য ১,৫২,০০০/= টাকা (১লাখ৫২হাজার) বলে জানা গিয়াছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আলী আজম জানান, নিষিদ্ধ চায়না দুয়ারী জাল গুলো ব্যবহারের ফলে মাছের রেনু পোনা ও বিভিন্ন জলজ প্রাণী নির্বিচারে ধ্বংস হয়, যা মৎস্যসম্পদের জন্য মারাত্মক হুমকি। এ কারণে মৎস্যসম্পদ সংরক্ষণ এবং প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। এই অভিযানে সহযোগিতা করেন ভাঙ্গুড়া থানা পুলিশের এস,আই এরশাদ আলী। 

উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মিজানুর রহমান জেলেদের নিষিদ্ধ চায়না দুয়ারি জাল ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, আইন অমান্যকারীদের বিরুদ্ধে ভবিষ্যতেও আরো কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!