ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

কুলিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিটন রায়

কুলিয়ারচর (কিশোরগঞ্জ) প্রতিনিধি | জুলাই ৫, ২০২৬, ০৬:৫৯ পিএম কুলিয়ারচর শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন লিটন রায়

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির প্রথম সভা ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জুলাই) কুলিয়ারচর সরকারি কর্মজীবী কল্যাণ পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সংগঠনের বিভিন্ন সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা এবং গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ। সভা সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিজয় দাস।

সভার শুরুতে ফুলের তোড়া দিয়ে কার্যনির্বাহী কমিটির সকল সদস্যকে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। একই সভায় বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক লিটন রায়কে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কুলিয়ারচর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

লিটন রায় কুলিয়ারচর বাজারের পপুলার মেডিকেল সেন্টার-এর চেয়ারম্যান এবং নরসিংদীর বাসাইলে অবস্থিত ন্যাশনাল জেনারেল এন্ড শিশু হাসপাতাল-এর নির্বাহী পরিচালক। তিনি দীর্ঘদিন ধরে স্বাস্থ্যসেবা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন।

সভায় উপস্থিত নেতৃবৃন্দ নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক লিটন রায়কে অভিনন্দন জানান এবং আশা প্রকাশ করেন, তার নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যক্রম আরও গতিশীল হবে। সভায় সংগঠনের ঐক্য, সম্প্রীতি, ধর্মীয় উৎসব সুষ্ঠুভাবে উদযাপন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

কালের সমাজ/কে.পি

Link copied!