ঢাকা সোমবার, ০৬ জুলাই, ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩

তিতাস নদীতে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া | জুলাই ৫, ২০২৬, ০৯:৩৫ পিএম তিতাস নদীতে ৫০ হাজার মাছের পোনা অবমুক্ত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে আজ (৫/৭/২৬) পরিবেশ সংরক্ষণ, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি এবং তিতাস নদীর জীববৈচিত্র্য রক্ষার লক্ষ্যে সামাজিক সংগঠন ‘কুড়িঘর, আমাদের গ্রাম’ এর উদ্যোগে সংগঠনের অ্যাডমিন প্যানেলের অর্থায়নে প্রায় ৫০ হাজার বিভিন্ন জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

আয়োজকরা জানান- নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষা এবং বিলুপ্তপ্রায় দেশীয় মাছের বৃদ্ধির লক্ষ্যে এবং তিতাস নদী এ অঞ্চলের মানুষের ইতিহাস, ঐতিহ্য ও জীবিকার সঙ্গে গভীর ভাবে জড়িত। তবে নদীদূষণ, অপরিকল্পিত ভাবে মৎস আহরণ, অবৈধ জালের ব্যবহার এবং পরিবেশগত অবনতির কারণে মাছের সংখ্যা দিন দিন উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে। এ পরিস্থিতিতে নদীর প্রাণ ফিরিয়ে আনতে সামাজিক দায়বদ্ধতা থেকেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

আয়োজকরা বলেন- এটি শুধু পরিবেশবান্ধব উদ্যোগ নয়, বরং সামাজিক কল্যাণ মূলক একটি কার্যক্রম, যা ভবিষ্যতে মানুষের আমিষ জাতীয় খাদ্যের চাহিদা পূরণ ও নদীর জীববৈচিত্র্য সংরক্ষণে ভূমিকা রাখবে। স্থানীয় সচেতন মহল এ উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করে বলেন-"নদী ও পরিবেশ রক্ষায় সরকারি উদ্যোগের পাশাপাশি এমন সামাজিক উদ্যোগ অন্যদেরও উৎসাহিত করবে। এ সংগঠনটি ভবিষ্যতেও পরিবেশ সংরক্ষণ ও সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেছে।

কালের সমাজ/কে.পি

 

Link copied!