ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩

চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

বিনোদন প্রতিবেদক | জুলাই ৪, ২০২৬, ১২:৫২ পিএম চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে শিবা সানু-জয় চৌধুরী

আনন্দমুখর পরিবেশে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) শুক্রবার দিনভর চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হয়ে দুপুরে এক ঘণ্টা জুমার নামাজের বিরতি শেষে ভোট গ্রহণ চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। পরদিন শনিবার (৪ জুন) ভোরে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয় বিজয়ীদের নাম।

শিল্পী সমিতির ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ২৪৩ ভোট পেয়ে সভাপতি পদে শিবা সানু এবং সাধারণ সম্পাদক পদে ২৩৭ ভোট পেয়ে জয় চৌধুরী নির্বাচিত হয়েছেন। আর ভোট কাস্ট হয়েছে প্রায় ৮৪ শতাংশ। ৫৭৩ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছেন ৪৮০ জন। তার মধ্যে চূড়ান্ত গণনায় ৪১৬টি ব্যালট বৈধ এবং ৬৪টি বাতিল বলে গণ্য হয়েছে।

সহ-সভাপতি পদের দুইটি আসনে নির্বাচিত হয়েছেন ডি এ তায়েব ও ইলিয়াস কোবরা। এর মধ্যে ডি এ তায়েব সর্বোচ্চ ২৬০ ভোট এবং ইলিয়াস কোবরা ২১৬ ভোট পেয়ে বিজয়ী হন। সহ-সাধারণ সম্পাদক পদে রিনা খানকে পরাজিত করে ২৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সুব্রত।

সাংগঠনিক সম্পাদক পদে সনি রহমান ২৬৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এছাড়া আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে এম এ পারভেজ চৌধুরী আবীর ২৭২ ভোট পেয়ে বড় ব্যবধানে জয়লাভ করেছেন। দপ্তর ও প্রচার সম্পাদক পদে জ্যাকি আলমগীর ২২১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কোষাধ্যক্ষ পদে কামরুজ্জামান কমল ২২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক পদে মারুফ আকিব ২২৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

সমিতির ১১টি কার্যকরী পরিষদ সদস্য পদের মধ্যে ৩২৪ ভোট পেয়ে প্রথম সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন চিত্রনায়ক কায়েস আরজু। কার্যকরী পরিষদের বাকি ১০টি আসনে বিজয়ী হয়েছেন যথাক্রমে আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা এবং ফরহাদ।

কালের সমাজ/এসআর

Link copied!