ঢাকা রবিবার, ০৫ জুলাই, ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩
প্রধানমন্ত্রী

প্রতিশোধ নয়, আমার দায়িত্ব দেশকে ঐক্যবদ্ধ করা

নিজস্ব প্রতিবেদক | জুলাই ৪, ২০২৬, ০২:২৫ পিএম প্রতিশোধ নয়, আমার দায়িত্ব দেশকে ঐক্যবদ্ধ করা

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার ও তার পরিবার এবং দেশের মানুষের ওপর বিগত ১৭ বছরে যে অবিচার করা হয়েছে- আল্লাহ তাকে এখন সেই সবের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা দিয়েছেন। কিন্তু তিনি প্রতিশোধ নিতে চান না। তিনি জানান, তার দায়িত্ব দেশকে ঐক্যবদ্ধ করা।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমি যদি এই মুহূর্তে আমার মাকে জিজ্ঞেস করতে পারতাম- মা, গত ১৭ বছর আপনার ওপর যে মানসিক ও শারীরিক নির্যাতন হয়েছে, আপনি কি চান আমি তার প্রতিশোধ নিই। আমি যদি জিজ্ঞেস করতাম আপনার ওপর যে অবিচার-অন্যায় হয়েছে তার প্রতিশোধ আমি নিই...; কারণ সেই প্রতিশোধ নেওয়ার ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দিয়েছেন। আমার মায়ের সন্তান হিসেবে আমি নিশ্চিত- আমার মা আমাকে বলতেন, তোমার দায়িত্ব দেশের সকলকে ঐক্যবন্ধ করে সামনে এগিয়ে যাওয়া। দেশকে সামনে নিয়ে যাওয়া।’

May be an image of one or more people and dais

‘আমি যদি আমার ভাইকে জিজ্ঞেস করতে পারতাম, তুমি কি চাও—তোমার সাথে যে অন্যায় যে অবিচার হয়েছে—যেভাবে তোমাকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হয়েছে, যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে আমি প্রতিশোধ নিই; কারণ সেই ক্ষমতা আল্লাহ আমাকে এখন দিয়েছেন...; আমি নিশ্চিত, দুই ভাই আমরা একসঙ্গে বড় হয়েছি, তাকে আমি চিনি, তাকে আমি জানি, একই রক্ত আমাদের শরীরে প্রবাহিত, আমার ভাইও আমাকে একই উত্ত দিতো, যে উত্তর আমাকে আমার মা দিতেন’ বলেন প্রধানমন্ত্রী।

May be an image of one or more people, dais and text that says ‍‍`REE জু জুণির M NM FRENCEN eN গর্বিত ইতিহাস, অদম্য চেতনা ৪ঠা জুলাইয়ের এই দিন হোক সবার অনুপ্েরণা। সবার আগে যে আত্নত্যাগ বাংলাদশ ইতিহাসকে বদলে দিয়েছে‍‍`

প্রধানমন্ত্রী বলেছেন, আমি ১৭ বছর আগে দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছিলাম। দেশে ফিরে এসে আমার অনেক সহকর্মীকে পাইনি। আমার ছাত্রদলের অনেককে আমি রেখে গিয়েছিলাম। তাদের  অনেককে পাইনি। অনেকে পৃথিবী ছেড়ে চলে গেছেন।

May be an image of ‎dais and ‎text that says ‍‍`‎জুলাই যোদ্ধা কেন্দ্রীয় নির্বাহী কমিটি প্রধান অতি্তথি জাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী নাব তারেক রহমান বिশম सअिपिपूण জনাব মোঃ আসাদুজ্জামান সাসহয় সট, অইন, বিচার সংেন বিষয়ক হং্মুণামেয় জনাব আহমেদ আজম খান ਸ਼हਕੀय सनी মৃকিযুদ্ধ বিশজতক গালেয় জনাব আতিকুর রলমান র সতषারीय স্ুহ্ানাদীর সরদার মোঃ মাসারয় पी, वाন 0 জনাব ইশর সবমানিয় পাতিরনট, মুক্তি সেন 계농국 জনাব নুরু মাননীয় চফ אסגה ভুলোাই شر . 日行物 aae‎‍‍`‎‎

তিনি বলেন, যারা জুলাই হত্যাকাণ্ডে দায়ী তাদের বিচার করা হবে। বিচারের নামে যেন অবিচার না হয়- সেটিও লক্ষ রাখতে হবে। সময় নিয়ে হলেও যে হত্যাকারী তার সঠিক বিচার নিশ্চিত করা হবে।

কালের সমাজ/এসআর

Link copied!