ঢাকা মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩

উনসত্তর জন অফিস সহায়ক ও একজন নিরাপত্তা কর্মীর ভবিষ্যৎ অন্ধকার।

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৩, ২০২৬, ০৮:১১ পিএম উনসত্তর  জন অফিস সহায়ক ও একজন নিরাপত্তা কর্মীর ভবিষ্যৎ অন্ধকার।

ময়মনসিংহ জেলাধীন জেলা ও উপজেলা পর্যায়ের পৌর, ইউনিয়ন ভূমি অফিসে আউট সোর্সিং পদে নিয়োগ প্রাপ্ত মোট ৭০ জন কর্মচারীর বেতন-ভাতা বন্ধ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভুমি মন্ত্রণালয় অধিশাখা (২) মাঠ প্রশাসন ৩১.০০.০০০০.০৪৬.১১.১১৬.১২-৪৮৩ নং স্মারকে শুন্য পদ পুরণের জন্য গালফ সিকিউরিটি সার্ভিসেস (প্রাঃ)লিমিটেড ঢাকা এর ১৫-১১-২০১৫ তারিখের জি এস এস,পি এল/নিয়োগ পত্র-০০১৫-১১/২০১৫ নং স্মারকে ১০-১২-২১৫ নিয়োগপত্র প্রদান করে। জেলা প্রশাসক, ময়মনসিংহ এর স্মারক নং-০৫.৩০.৬১০০.০২৪.০২.০২৭.১৫-১১০৭,

উপর্যুক্ত বিষয়ে সুত্রস্থ স্মারকের প্রেক্ষিতে ময়মনসিংহ জেলার রাজস্ব প্রশাসনের নিম্নবর্নিত শুন্য পদ সমূহ আউট সোর্সিং নীতিমালা অনুযায়ী সরাসরি নিয়োগের ভিত্তিতে উপযুক্ত প্রার্থী নির্বাচনের মাধ্যেমে পুরনের জন্য শর্তসাপেক্ষে ছাড়পত্র প্রদান করা হয়। ছাড়পত্রের নীতিমালা অনুযায়ী ময়মনসিংহ জেলাধীন উপজেলা পৌর ও ইউনিয়ন পর্যায়ে অধিশাখা (২) মাঠ প্রশাসন মোট সত্তরজন প্রার্থী নির্বাচিত করেন। বিভিন্ন উপজেলা, পৌর  ও ইউনিয়ন ভূমি অফিসে অফিস সহায়ক পদে ৬৯ জন আর নিরাপত্তা প্রহরী পদে ১ জন। কিন্তু  গত জানুয়ারী ২০১৯  সন থেকে তাদের বেতন-ভাতা বন্ধ হয়ে যায়। আউটসোর্সিং প্রক্রিয়ায় নিয়োগ প্রাপ্ত ৬৯ জন অফিস সহায়ক ও ১ জন নিরাপত্তা কর্মীর ২০১৯ সন পর্যন্ত  বেতন-ভাতাসহ নিষ্পত্তি করার জন্য ময়মনসিংহ জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি পত্রে বলা হলেও  অদ্যাবদি পর্যন্ত অত্র মন্ত্রনালয়ের ভূমি সংস্কার বোর্ড কর্তৃক কোনরূপ ইতিবাচক পদক্ষেপ গ্রহন করা হয় নাই। এদিকে বেতন-ভাতা বন্ধ হয়ে যাওয়ায় ময়মনসিংহ জেলাধীন জেলা,উপজেলা  পৌরভূমি সহ ইউনিয়ন ভূমি অফিস সমূহে আউট সোর্সিং এ নিয়োগ প্রাপ্ত ৬৯ জন অফিস সহায়ক ও ১ জন নিরাপত্তা কর্মী মানবেতর ও খুবই কষ্টে জীবন যাপন করছেন। 

এ বিষয়ে একাধিক সহকারী ভূমি কর্মকর্তার কাছে জানতে চাওয়া হলে তারা জানান, আমাদের কিছুই করার নাই। এ বিষয়টি সম্পুর্ন মন্ত্রনালয়ের। বেশ কয়েকজন অফিস সহায়ককে জিজ্ঞাসা করা হলে তারা জানান গত সাত বছর ধরে বেতন না পেয়েও সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিসের কাজ করে আসছি। সরকার যদি আমাদের জীবন-যাত্রার মান বিবেচনা করে আমাদের প্রতি সুদৃষ্টি দেন এবং কি চাকুরীর স্থায়ী বন্ধবস্ত করেন তা হলে আমরা পরিবার পরিজন নিয়ে দুটো ডাল ভাত খেয়ে জীবন যাপন করতে পারতাম। নিয়োগ প্রাপ্ত ৭০ জন কর্মচারী অত্র মন্ত্রনালয়ের কর্মকর্তাদের সুদৃষ্টি কামনা করছেন।

কালের সমাজ/কে.পি

গ্রাম-গঞ্জ বিভাগের আরো খবর

Link copied!