ভোলা চরফ্যাশন সড়কে সিএনজি ভাংচুর, চলাচলে প্রতিবন্ধকতা সৃস্টি করা এবং নিব্রিঘ্নে যাত্রী পরিবহন ও বাস মালিক সমিতির দৌরাত্ন কমাতে মানববন্ধন ও স্বারকলিপি দিয়েছে সিএনজি চালক ও মালক সমিতি।
মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় ভোলার বোরহানউদ্দিন উপজেলার উত্তর বাসষ্টান্ডে এ মানববন্ধন অনুষ্টিত হয়। এ সময় সিএনজির চালক ও মালিকরা অভিযোগ করে বলেন- সরকারী নিয়ম অনুযায়ী বৈধ পারমিট নিয়ে সিএনজি চালকরা যাত্রী সেবা দিয়ে আসছে। কিন্তুু বাস মালিক সমিতি ক্ষমতার প্রভাব খাটিয়ে ভোলা চরফ্যাশন সড়কে সিএনজি পরিবহনে প্রতিবন্ধকতা তেরী করে।
সিএনজিতে ৫ জন যাত্রী ধারন ক্ষমতা থাকা সত্বেও বাস মালিক সমিতি ভাড়াটে লোক দিয়ে ভোলা চরফ্যাশন সড়কে পথিমধ্যে কয়েকটি জায়গায় সিএনজি থামিয়ে ২ জন করে লোক নামিয়ে দেয়। কোথাও কোথাও সিএনজি গাড়ী ভাংচুর করে এমনকি চালকদের মারধর ও করে। এ নিয়ে প্রায়ই ভোলা চরফ্যাশন সড়কে বাস মালিক সমিতির সাথে সিএনজি চালকদের সংঘর্ষ বাধে। বাস মালিকদের এ ধরনের দৌরাত্ব বন্দের দাবীতে সিএনজি মালিক ও চালকরা মানববন্ধন থেকে এ দাবী করেন। মানববন্ধন শেষে সিএনজি চালক ও মালিকরা জেলা প্রশাসক বরাবরে স্বারকলিপি পেশ করেন।
উল্লেখ্য ভোলা চরফ্যাশন সড়কে যাত্রী পরিবহন নিয়ে প্রায়ই বাস মালিক সমিতি ও সিএনজি চালকদের সাথে বাকবিতন্ডা এমনকি সংঘর্ষ বাধে। তাদের এই আধিপত্য লড়াইয়ে ভোগান্তী পোহাতে হয় সাধারন যাত্রীদের। যাত্রীগন এ ধরনের ভোগান্তী রক্ষার্থে রাজনৈতিক নেতৃবৃন্দ সহ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।
কালের সমাজ/কে.পি

