ঢাকা সোমবার, ১৩ জুলাই, ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

অর্থ-বাণিজ্য ডেস্ক | জুলাই ১২, ২০২৬, ১০:৪৯ পিএম দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার

দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৮ বিলিয়ন মার্কিন ডলারে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ (BPM6) হিসাব পদ্ধতি অনুযায়ী, ব্যবহারযোগ্য বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ ৩১ দশমিক ৯৪ বিলিয়ন মার্কিন ডলার।

রোববার (১২ জুলাই) বাংলাদেশ ব্যাংক এ তথ্য জানিয়েছে।

এদিকে একই দিনে জাতীয় সংসদে সংসদ সদস্য মো. নুরুল ইসলামের এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ২৫ জুন পর্যন্ত দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় ৩৬ দশমিক ০৮ বিলিয়ন মার্কিন ডলার।

বৈদেশিক মুদ্রার রিজার্ভ বাংলাদেশ ব্যাংক কর্তৃক মূলত সরকারের বৈদেশিক দায়-দেনা নিষ্পত্তি এবং সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখার উদ্দেশ্যে ব্যবহৃত হয়ে থাকে।

বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রা বাজারে পর্যাপ্ত তারল্য থাকায় ও বৈদেশিক মুদ্রার বিনিময় হার স্থিতিশীল থাকায় সামগ্রিকভাবে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রয়েছে। আমদানি ঋণপত্র খোলা ও বৈদেশিক লেনদেন পরিচালনায় সামগ্রিকভাবে ডলার সংকট বিদ্যমান নেই।

 

কালের সমাজ/ওজি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!