ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক | অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৩২ পিএম প্রিমিয়ার ব্যাংকের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

‘নব উদ্যমে জাগরণ’ স্লোগানকে সামনে রেখে প্রিমিয়ার ব্যাংক পিএলসি তাদের ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে।

সোমবার (২৬ অক্টোবর) রাজধানীর শান্তা পিনাকলে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালিত হয়।

বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এ উপলক্ষে ব্যাংকের সঙ্গে দীর্ঘদিন কাজের স্বীকৃতিস্বরূপ নিষ্ঠাবান কর্মকর্তা-কর্মচারীদের বিশেষ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে কর্মকর্তা-কর্মচারীরা নতুন উদ্দীপনায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উদ্যোক্তা শেয়ারহোল্ডার ও চেয়ারম্যান ড. আরিফুর রহমান; স্বতন্ত্র পরিচালক ও প্রিমিয়ার ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. নুরুল আলম, এফসিএস; স্বতন্ত্র পরিচালক ও এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সৈয়দ ফরিদুল ইসলাম; স্বতন্ত্র পরিচালক ও রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেন এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ উপস্থিত ছিলেন। এ ছাড়াও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকবৃন্দ, বিভিন্ন বিভাগীয় প্রধান এবং উচ্চপদস্থ কর্মকর্তারা।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. আরিফুর রহমান দায়িত্বশীল ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অতীতের অনিয়মের অবসান ঘটিয়ে আমরা সততা ও স্বচ্ছতার পথে প্রিমিয়ার ব্যাংককে এগিয়ে নেওয়ার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ। আমানতকারীদের স্বার্থ রক্ষা ও নতুন সম্ভাবনাকে কাজে লাগিয়ে ব্যাংকের পরিধি সম্প্রসারণ, সেবার মান বৃদ্ধি এবং গ্রাহকদের আস্থা অর্জনে আমাদের সুপরিকল্পিত সিদ্ধান্ত ও সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ বলেন, ‘প্রিমিয়ার ব্যাংকের ২৭ বছরের পথচলায় কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক প্রচেষ্টা ও গ্রাহকদের অটুট আস্থাই প্রিমিয়ার ব্যাংককে সামনে এগিয়ে নেওয়ার মূল শক্তি। সততা, স্বচ্ছতা ও সুশাসনের ভিত্তিতে আমরা টেকসই ভবিষ্যতের পথে অগ্রসর হচ্ছি।’

কালের সমাজ/কে.পি

অর্থনীতি বিভাগের আরো খবর

Link copied!