ঢাকা মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

নিরাপত্তাহীনতা চরমে: বরুড়ায় সরকারি কর্মকর্তার বাসায় ও দুই দোকানে একই রাতে চুরি

কালের সমাজ ডেস্ক | অক্টোবর ২৬, ২০২৬, ০৬:৫৫ পিএম নিরাপত্তাহীনতা চরমে: বরুড়ায় সরকারি কর্মকর্তার বাসায় ও দুই দোকানে একই রাতে চুরি

মো. রাসেল হোসেন, বরুড়া(কুমিল্লা): কুমিল্লার বরুড়ায় দুই দোকান ও সরকারি কর্মকর্তার বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে।

শনিবার রাতে উপজেলার পৌর এলাকার বরুড়া পূর্ব বাজারে মাহবুব এর মোবাইল দোকান, জাফর এর সিমেন্ট দোকান ও পশ্চিমপাড়া মাস্টারপাড়া (সাবেক কলাবাগান) এলাকায় উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তার বাসভবনে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা মো. ইমদাদুল হকের বাসভবনে রাতের আঁধারে এই চুরির ঘটনা ঘটে। চোর চক্রের সদস্যরা সুযোগ বুঝে ওই বাসায় প্রবেশ করে বিভিন্ন মূল্যবান সরঞ্জাম ও ফিটিংস খুলে নিয়ে যায়।

চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে: একটি পানির ইলেকট্রনিক মোটর, পাইপ, ৪ কয়েল বিদ্যুৎ তার, বাথরুমের ৮টি কলসহ বিভিন্ন স্যানিটারি ও আনুষাঙ্গিক মালামাল। এসব সরঞ্জামের আনুমানিক বাজারমূল্য ৫০ থেকে ৬০ হাজার টাকা, এ ঘটনায় এলাকায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

কালের সমাজ/কে.পি

Link copied!