ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

কচুয়ায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, বাগেরহাট | জুলাই ১৫, ২০২৬, ০৭:৫৬ পিএম কচুয়ায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত

বাগেরহাটের কচুয়া উপজেলায় "প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)" কর্মসূচির আওতায় পার্টনার কংগ্রেস-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে কচুয়া উপজেলা কৃষি অফিসের আয়োজনে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসানএর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোতাহার হোসেন*। বিশেষ অতিথি ছিলেন কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. হাসিব হায়দার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কচুয়া উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ আলী, আইসিটি কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন রাসেল, যুব উন্নয়ন কর্মকর্তা মো. আকবর হোসেন, একাডেমিক সুপারভাইজার মেহেদী মান্না সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলার বিভিন্ন ইউনিয়নের প্রান্তিক কৃষক এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আকাশ বৈরাগী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষি সম্প্রসারণ অফিসার নাইমুর রশিদ লিখন। (২০২৫-২৬) অর্থবছরের পার্টনার কর্মসূচির বিভিন্ন কার্যক্রম ও কৃষকদের করণীয় নিয়ে আলোচনা হয় কংগ্রেসে।

কালের সমাজ/কে.পি

Link copied!