ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

কটিয়াদীতে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ | জুলাই ১৫, ২০২৬, ০৭:৪৩ পিএম কটিয়াদীতে গরুর পঁচা মাংস বিক্রির দায়ে ৫০হাজার টাকা জরিমানা

কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার বাসস্ট্যান্ডে গরুর পচা মাংস বিক্রির অভিযোগে এক মাংস ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে জব্দ করা প্রায় দুই বস্তা পঁচা মাংস মাটিতে পুঁতে ধ্বংস করা হয়েছে।
বুধবার (১৫ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে বাসস্ট্যান্ড মাংস ব্যবসায়ি শারফিন কসাইয়ের দোকানে পঁচা গরুর মাংস বিক্রির সত্যতা পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। একই সঙ্গে দোকান থেকে উদ্ধার হওয়া প্রায় দুই বস্তা পচা মাংস জব্দ করে জনস্বাস্থ্যের ঝুঁকি এড়াতে তা মাটিতে পুঁতে ধ্বংস করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লাবনী আক্তার তারানা কিশোরগঞ্জ প্রেসকে বলেন, গোপন সূত্রে পঁচা মাংস বিক্রির খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। অভিযোগের সত্যতা পাওয়ায় সংশ্লিষ্ট ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে এবং জনস্বার্থে জব্দ করা পঁচা মাংস ধ্বংস করা হয়েছে।

কালের সমাজ/কে.পি

Link copied!