ঢাকা বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩

খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহন

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৫, ২০২৬, ০৭:৪০ পিএম খুলনা ওয়াসার চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামানের দায়িত্ব গ্রহন

খুলনা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (খুলনা ওয়াসা)-এর চেয়ারম্যান হিসেবে বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান যোগদান করেছেন। বুধবার (১৫ জুলাই) খুলনা ওয়াসার অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে তিনি যোগদান করেন।

এসময় উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, খুলনা ওয়াসার এমডি ফিরোজ শাহ, কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ প্রমুখ। এর আগে সোমবার (১৩ জুলাই) বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামানকে ৩ বছর মেয়াদে খুলনা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হয়। পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ (পানি সরবরাহ-২ শাখা) সিনিয়র সহকারী সচিব মোছা. শাকিলা পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
কালের সমাজ/কে.পি

Link copied!