সাম্প্রতিক বন্যা ও টানা ভারী বর্ষণে ক্ষতিগ্রস্ত কক্সবাজারের ঈদগাঁওয়ের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে ইউনিসেফ। প্রশাসনের সার্বিক সহযোগিতায় বুধবার (১৫ জুলাই) দুপুরে ঈদগাঁও ইউনিয়নের বাইতুশ শরফ মসজিদ মাঠে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী অফিসার মং চিংনু মারমা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মাহমুদুল হাসান উজ্জ্বল এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু তাহের।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান সোহেল জাহান চৌধুরী বলেন, সাম্প্রতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য ইউনিসেফের এই মানবিক উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। প্রশাসনের সহযোগিতায় প্রকৃত ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর হাতে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।
ত্রাণ বিতরণ অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। উপকারভোগীরা এই সহায়তার জন্য ইউনিসেফ ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
কালের সমাজ/কে.পি

