ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
জেনারেল সোলাইমানি হত্যার স্বীকারোক্তি

ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা

কালের সমাজ ডেস্ক | জুলাই ১৮, ২০২৬, ০৩:২২ পিএম ট্রাম্পের মাথার দাম ১২৩ কোটি টাকা ঘোষণা
সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করলে কোটি মার্কিন ডলার পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান-সমর্থিত ইরাকভিত্তিক সশস্ত্র জোট ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাক (আইআরআই) সংগঠনটির দাবি, তাদের সদস্য সমর্থকদের অনুদানে এই অর্থ সংগ্রহ করা হয়েছে। বর্তমান বিনিময় হার অনুযায়ী, অর্থের পরিমাণ প্রায় ১২৩ কোটি ১২ লাখ টাকা।

সংগঠনটি এক বিবৃতিতে ট্রাম্পকে অপরাধী আখ্যা দিয়ে দাবি করে, যে ব্যক্তি, প্রতিষ্ঠান বা গোষ্ঠী তাকে হত্যা করতে সক্ষম হবে, তাকে এই অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে।

বিবৃতিতে আরও বলা হয়, তারা নিজেদের ভাষ্য অনুযায়ীশহীদদের রক্তের প্রতিশোধনেওয়াকে বাধ্যতামূলক অঙ্গীকার হিসেবে বিবেচনা করে। পাশাপাশি বিশ্বজুড়ে স্বাধীনতাকামী মানুষের প্রতি ট্রাম্পের বিরুদ্ধে অবস্থান নেওয়ারও আহ্বান জানানো হয়।

এদিকে গালফ নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ওয়াশিংটনে ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানির সঙ্গে বৈঠকের সময় ট্রাম্প ২০২০ সালে ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল-মুহান্দিসকে হত্যার অভিযানে নিজের ভূমিকার কথা উল্লেখ করেন।

ওই মন্তব্যের পরই ইসলামিক রেজিস্ট্যান্স ইন ইরাকের পক্ষ থেকে পুরস্কার ঘোষণার বিষয়টি সামনে আসে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের জানুয়ারি বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় নিহত হন ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের উপপ্রধান আবু মাহদি আল-মুহান্দিস।

সে সময় ট্রাম্প প্রশাসন দাবি করেছিল, সম্ভাব্য হামলা প্রতিরোধ যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য ওই অভিযান চালানো হয়েছিল। তবে ইরান তাদের মিত্র সংগঠনগুলো এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং রাষ্ট্রীয় সন্ত্রাসবাদ হিসেবে আখ্যা দিয়ে আসছে।

সর্বশেষ ট্রাম্পকে লক্ষ্য করে আইআরআইয়ের ঘোষণাকে মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার আরেকটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তবে ধরনের হত্যার আহ্বান আন্তর্জাতিক আইন কূটনৈতিক নীতির পরিপন্থী বলে বিভিন্ন মহল মনে করছে। তথ্যসূত্র: মিডল ইস্ট মনিটর

কালের সমাজ/এএইচবি

 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!